খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে জশনে জুলুস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস বের করা হয়।

২৬ আগস্ট বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত, খাগড়াছড়ির উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জশনে জুলুস বের হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দ)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, মানবিকতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ সাজ্জাদসহ নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।