মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সম্মানিত সদস্যদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
৩০ আগস্ট রোববার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, দেবরানী চাকমা, কুহেলী দেওয়ান, রুমেল মারমা ও তাসলিমা সিরাজ সীমা।
মতবিনিময়কালে জেলার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে রিজিয়ন কমান্ডার তাদের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।