স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি কনসার্ট ২০২৬’। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপির পৃষ্ঠপোষকতায় এবং খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় এ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব, কর্ণিয়াসহ একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন জনপ্রিয় বিভিন্ন গান। খাগড়াছড়ি স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে থেকে গভির রাত পর্যন্ত ছিলো জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের স্বরণকালের মহা মিলনমেলা। পুরো মাঠ ছাড়িয়ে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায় দর্শকে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবসার, পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কনসার্টে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। ২মিনিট ৩২ সেকেন্ডের এই ডকুমেন্টরীতে তুলে ধরা হয় এই জেলার উন্নয়নের মহা পরিকল্পনা। সকল মানুষের কাছে ওয়াদুদ ভূইয়া কিভাবে মিশে যায়. কিভাবে মিশে যেতে হয় মানুষের হৃদয়ে তেমনি একটি ডকুমেন্টরীও প্রদর্শন করা হয়। খাগড়াছড়ি জেলার সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার লক্ষে “সম্প্রীতি কনসার্ট-২০২৬” হৃদয় ছুঁয়ে যায় সকলের কাছে।