গুইমারায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সকল সম্প্রদায়ের মানুষ নিয়ে সম্প্রীতি সবার আয়োজন করেন গুইমারা উপজেলা বিএনপি।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে গুইমারা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আলীর সঞ্চালনায়, গুইমারা উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহরাওয়ার্দী, গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইউসুপ সহ উপজেলা মারমা ঐক্য পরিষদ, মারমা কল্যাণ পরিষদ, ত্রিপুরা কল্যাণ পরিষদ, হেডম্যান ফেডারেশন, কারবারি এসোসিয়েশন, চেয়ারম্যান, মেম্বার, ইমাম, ভান্তে, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতা কর্মীসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন পার্বত্য অঞ্চল হচ্ছে সম্প্রীতির মেলবন্ধনের জায়গা, সেখানে একটি মহল সব সময় একে অপরের মধ্যে দাঙ্গা লাগিয়ে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে যা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এ ব্যাপারটি থেকে সকলকে সতর্ক থাকতে হবে মিলেমিশে সকলেই ব্যবসা-বাণিজ্য এবং পরস্পরের আত্মীয়স্বজন হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রেখে একে অপরের প্রতি আস্থা তৈরি করার আহ্বান জানান।