জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগড়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেয়ার করুন

 ​রতন বৈষ্ণব ত্রিপুরা রামগড়: ​জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগড়ে আজ ৫ আগষ্ট সকাল ৯টায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জুলাই শহীদ আব্দুল মজিদের পিতা মতিন মিয়া, ​রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, ​জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া​, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, ​উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ​সাংবাদিক করমি শাহ প্রমুখ। ​সভার পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে নাকাপাস্থ শহীদ আব্দুল মজিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, রামগড় পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং রামগড় বিদ্যুৎ বিতরণ বিভাগ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রশাসনের পক্ষে ইউএনও কাজী শামীম ও সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত; পুলিশের পক্ষে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন ও ওসি নাজির আলম; এবং জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ​দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।