বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলার বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় এবং বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা এবং তাদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করা হয়।