মাইসছড়ি বিএনপি’র নবগঠিত কমিটিকে উপজেলা বিএনপির অভিনন্দন

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ০৪ নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার  বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ছাত্তার সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন। সভা শেষে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।