স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে মানিকছড়িতে এক অনন্য মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ও লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার স্থানীয় গাড়িটানা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী এবং শ্রেণি ঘরের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ফ্যান ও আসবাবপত্র (আলমারি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। শুধু উপহার সামগ্রী প্রদানই নয়, প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর সুরক্ষার লক্ষ্যে সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে মাটি ভরাটের গুরুত্বপূর্ণ কাজটিও সফলভাবে সম্পন্ন করে।
উপহার ও উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক হস্তান্তর শেষে জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সীমানার নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ গাড়িটানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, এই সহযোগিতা বিদ্যালয়ের সার্বিক পাঠদান পরিবেশ ও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে। লক্ষ্মীছড়ি জোনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী