রাস্তায় গুড়ি ফেলে অবরোধ চলছে খাগড়াছড়িতে, যান চলাচল বন্ধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: চোরাগুপ্তা পিকেটিং, টায়ার জ্বালিয়ে আগুন ও রাস্তায় গুড়ি ফেলে অবরোধ চলছে খাগড়াছড়ি জেলায়। বন্ধ রয়েছে দুরপাল্লার যান চলাচল। সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।

শনিবার সকাল থেকে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে সড়ক। সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের উপস্থিতিতে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা।

খাগড়াছড়ির সাথে ঢাকা,চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল ছিলো তুলনামূলক কম। অবরোধের সর্মথনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও উপজেলার নিচে রেড স্কয়ারে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।

এসময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবস্থান ত্যাগ করে পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি,পানছড়ি সড়ক ,সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি,টায়ারে আগুন দেয় অবরোধকারীরা।

তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্তক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলু বলেন,’অবরোধে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।শহরের চেঙ্গী স্কয়ার,স্বনির্ভর,জিরো মাইল,আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশর উপস্থিতি রয়েছে।এছাড়া পুলিশের দুইটি মোবাইল টিম কাজ করছে।

অবরোধ পালিত হচ্ছে রামগড় ও লক্ষীছড়ি উপজেলায়। লক্ষীছড়ি-মানিকছড়ি সড়ক ও ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করার খবর পাওয়া গেছে। জানা যায়, লক্ষীছড়ি-মানিকছড়ি সড়কে কালাপানি, আদর্শ গ্রাম এলাকায় অবরোধকারীরা রাস্তায় গুড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে বাইন্যাছোলা নামক এলাকায় রাস্তার পাশের গাছ কেটে ফেলে দিলে রাস্তা বন্ধ হয়ে যায়। তবে অবরোধ কারীদের তৎপরতা কোথাও দেখা যায় নি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, পুলিশের কড়া নজরদারি রয়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায় নি। কিছু এলাকায় অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে খবর পেয়েছি।