লক্ষ্মীছড়ি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত চিকিৎসা প্রশিক্ষণার্থী ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত 

শেয়ার করুন

পাহাড়ের আলো: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে দুল্যাতলী এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। সম্প্রতি লক্ষ্মীছড়ি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রাথমিক চিকিৎসার  প্রশিক্ষণ গ্রহণকারি ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে এই প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হলো। পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবনহানির ঝুঁকি কমাতে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে ১৫দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের সনদ ও উপকরণ প্রদান করা হয়। তারই ধারবাহিকতায়  উক্ত প্রশিক্ষণার্থী  এবং বিশেষজ্ঞ ডাক্তার যৌথভাবে এই সেবা পরিচালনা করে। প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগাতে হাতে-কলমে সেবা প্রদান করতেই সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগ। লক্ষ্মীছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন সাব্বির ও উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ফৌজিয়া সুলতান লিজা চিকিৎসা সেবায় সহায়তা দেন।

উল্লেখ্য লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিয়ে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করলো। দুল্যাতলী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, আমরা আগে দেখতাম সেনাবাহিনী ও উপজেলা হাসপাতালের ডাক্তার মিলে চিকিৎসা সেবা দিতো, কিন্তু এবারই দেখলাম স্থানীয় ছেলে-মেয়ে যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের দিয়ে এই চিকি’ৎসা সেবা প্রদান করা হলো। এতে করে তাদের সাহস এবং উৎসাহ আরো বেড়ে গেলো বলে আমি মনে করি। ফলে প্রত্যন্তে এলোকায় কোনো মানুষ অসুস্থ্য হলে সদরে আনার দু:চিন্তা থাকাবে না প্রাথমিক চিকিৎসাটা তারাই দিতে পারবে।

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল খাঁন সজিবুল ইসলাম জানান, শুধু প্রশিক্ষণ দিয়েই আমরা কাজ শেষ করে দেইনি, বরং যারা শিখেছে কতটুকু সেবা দিতে পারবে সেই জন্যই এ উদ্যোগ। ভবিষ্যতে এ ধরণের কর্মসূচি এবং দুর্গম পাহাড়ের অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যহত থাকবে।