লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

পাহাড়ের আলো ডেস্ক: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ২১৮নং জুর্গাছড়ি মৌজায় গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে শত একর জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লক্ষ্মীছড়ি উপজেলার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিখিত অভিযোগ উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। রফিকুল ইসলাম বলেন, পুনর্বাসিত কৃষকদের জমির একটি অংশ ক্রয় করলেও বড় একটি অংশ জোরপূর্বক দখল করে রাবার বাগান করা হয়েছে। জমির মালিকরা নিজ জমিতে যেতে গেলে মামলা ও হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে বলেন বিএনপি এখানে কোনোভাবেই জড়িত নয়, উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, ব্যবস্থাপক আব্দুল মান্নান, আব্দুর রউফ ও জাহাঙ্গীর আলম এসব জমি দখলের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারীরা জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে অভিযোগ ও থানায় জিডি করেও প্রতিকার পাননি। তারা ভূমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী জমির মালিক আব্দুল কাদির,  আফাজ উদ্দিন ও আব্দুল জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।