স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ২৫ নভেম্বর বুধবার দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে জোনের মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৯৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন। লক্ষ্মীছড়ি জোনের এ মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।