সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই আমরা একসঙ্গে কাজ করবো -পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

শেয়ার করুন

                                             সর্বস্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের অভিননন্দন ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা জেলার পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর খাগড়াছড়িবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর কাছে কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং খাগড়াছড়ির মানুষের সেবা করার একটি বড় সুযোগ ও দায়িত্ব। মানুষের কল্যাণে এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ম্রাসাথোয়াই মারমা বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে বিদ্যমান শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। দল-মত ও সম্প্রদায়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাগড়াছড়ির উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে জেলার সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে চাই উল্লেখ করে নতুন দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই ।  এদিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদ্য নিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। শুক্রবার পরিষদ পুনর্গঠনের এক দিন পরও ফুলেল শুভেচ্ছা, মিষ্টি মুখ করে স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমর নিজ বাসভবনে ভীর জমে যায়। বিভন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর রাতেও ফুল দিয়ে অভিনন্দন জানান।

শুক্রবার সকাল থেকে শুরু হয় মানুষের প্রচন্ড ভীর। দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষত করেন  চেয়ারম্যান এর সঙ্গে। এসময় দীর্ঘ আলোচনা করে এই জেলাবাসীর জন্য কাজ করবেন বলেও অভিমত ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্গঠন করা হয়। সরকার গঠনের ৬ মাস পর ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠিত করা হলো।

নবগঠিত এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, দেব রানী চাকমা,  যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা, মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা,  রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগ সদস্য নিয়োগ দেয়া হয় ।