সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর মাসিক মতবিনিময় সভা

শেয়ার করুন

বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২৫ অক্টোবর মঙ্গলবার জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি, জি।

এ সভায় অন্যান্যের মধ্যে, গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সোহাগ) মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, গড়ছাবিল হেডকোয়ার্টার আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফরিদা পারভিন সুলতানা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলী, গুইমারা থানার এসআই আইয়ুব আলী, মানিকছড়ি থানার এসআই এস এম সাদ্দাম হোসাইনসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, সাংবাদিক ও দুই উপজেলার জনপ্রতিনিধিগণ এসভায় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি জোন কমান্ডার বলেন, পাহাড়ে সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের অনিয়ম, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।