স্টাফ রিপোর্টার: পাহাড়ের আলোকবর্তিকা “সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ ঘিরে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৪ অক্টোবর শনিবার সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী হলরুমে এ অনুষ্ঠঅনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া, এমপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, দীপেন দেওয়ান এমপি সাবেক মন্ত্রী ও প্রধান উপদেষ্টা, সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এন্ড রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন এবং কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড। সভাপতিত্ব করেন মৈত্রী চাকমা চেয়ারম্যান, সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন। পাহাড়ের গর্ব ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা, প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদানকরা হয়।