খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় আগুন দেয়ার চেষ্টার ঘটনা তদন্তে পুলিশ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

২২ নভেম্বর রোববার খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়। পরিদর্শনকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সুপার ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।