মাটিরাঙ্গায় সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ যামিনী পাড়া জোন আওতাধীন দূর্গম হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীর মাঝে বস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
এছাড়াও হেডম্যান পাড়া এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ পাহাড়ি বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন এফসিপিএস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এসময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও  মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলাম সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।