রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মঈনুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল হক,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, হেডম্যান-কার্বারী ও কাঠ ব্যবসায়ীগণ
উপস্থিত ছিলেন।
সভায় মুক্ত আলোচনার শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন।
সীমান্ত এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জোন কমান্ডার এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকলের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন অধিনায়ক।