স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ আগষ্ট বুধবার সকালে লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষীছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ ,উপজেলা বিএনপি সভাপতি ফোরকান হাওলাদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জয়নিকা ত্রিপুরা প্রমুখ।
লক্ষ্মীছড়ি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে রচনা এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।