স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ টুর্নামেন্ট (সিজন-১) ও খাগড়াছড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।
৮ আগষ্ট শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করের প্রধান অতিথি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক মোঃ আনোয়ার সাদাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোরতোজ আলী, জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, বিশেষ করে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং খাগড়াছড়িতে ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, মাদক সেবনের মধ্য দিয়ে আজকের ওঠতি বয়সী ছেলে-মেয়েরা ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের প্রথম দিনে অংশ নেন মহালছড়ি প্রমিলা স্পোর্টস বনাম খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোট পাঁচটি টিম পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে অংশ নেবে। স্টেডিয়ামে নারীদের খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।