খাগড়াছড়িতে গণসচেতনতা বাড়াতে মাদক বিরোধী র্যালি ও সুধী সমাবেশ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

তিনি বলেন, মাদক আমাদের বড় সমস্যা এটি নির্মূল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে মাদকমুক্ত হতে হবে। একই সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে। যারা সম্প্রীতি নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা একযোগে রুখে দাঁড়াব।

তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, খনিরঞ্জন ত্রিপুরা, রমেল মারমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে