খাগড়াছড়িতে বনার্ঢ্য আয়োজনে ভূমি মেলা অনুষ্ঠিত

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”  এ শ্লোগানে খাগড়াছড়িতে বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা।
এ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রাঙ্গন প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে এসে বেলুন উড়িয়ে ভূমি মেলা আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আবদুল ওয়াদুদ ভুইঁয়া এমপি।
এসময় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ‘সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। পরে ভূমি মেলা উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইঁয়া।
ভুমি মেলার আলোচনা সভায় সারাদেশে একযোগে  প্রধানমন্ত্রী তারেক জিয়া ভারচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন।