মানিকছড়িতে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি হাবিব, সম্পাদক মীর হোসেন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, মানিকছড়ি: দীর্ঘ দেড় যুগ পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার উপজেলা অডিটরিয়াম মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, সদস্যসচিব মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। খাগাড়ছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, সাধারণ সম্পাদক এমএন আফছার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনামসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকরা।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া নতুন কমিটির উদ্দেশে বলেন, ‘সরকারি উন্নয়নে সব বরাদ্দ যথাস্থানে পৌঁছাতে হবে। অসহায়, হতদরিদ্র মানুষকে হয়রানি বা দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না। সামাজিক বিচারের নামে ভুক্তভোগী কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা যাবে না। কোনো চাঁদাবাজকে পশ্রয় দেয়া হবে না, প্রয়োজনে বেঁধে পুুলশকে খবর দিন। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় চলে কনসার্ট। মনমুগ্ধকর সংগিত পরিবেশনাসহ চলে নৃত্য প্রদর্শন।

মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে দুপুরের পর থেকেই সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণহয়ে যায়। সাজ সাজ রব আর ব্যান্ড সংগিতের তালে তালে নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে মিছিল আর শ্লোগানে দলে দলে হাজির হয় প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য।