মানিকছড়িতে ব্রাক সিডের উদ্যোগে কৃষক কর্মশালা ও বীজ বিতরণ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি:-

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরের মানিকছড়ি ফুড হাউজের সেমিনার কক্ষে ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় ব্রাক সিডের ডিলার, রিটেইলার ও অর্ধশতাধিক কৃষক।

ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ডিলার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান। এতে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের চট্টগ্রাম রিজিয়নাল সেলস ম্যানেজার সোহেল সিকদার ও টেরিটরি সেলস অফিসার মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় বক্তারা গুণগত মানসম্পন্ন হাইব্রিড ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে ব্র্যাকের বীজর গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্বে বীজ রোপণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার এবং সেচ প্রয়োগের সময়সূচী মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কর্মশালা শেষে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ব্র্যাক-১০ ধান বীজ বিতরণ করা হয়।