রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলা প্রশাসসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনের থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে পরিষদ মিলনায়তন এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, জামায়াতে ইসলাম এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা শাখার আহ্বায়ক হারুনুর রশিদ,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজির আলম, রামগড় প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির হোসেনসহ গণ্যমান্যব্যাক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। পরবর্তীতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১লা মে-কে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।