স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম বার্মাছড়ি এলাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, মানসিক ও শারীরিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় তনুরামপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন উপ-অধিনায়ক মেজর মো. রাজু হোসেন
এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণের মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।