গুইমারা থানা কর্তৃক মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যালি ও সমাবেশ

শেয়ার করুন

গুইমারা প্রতিনিধি: “মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা থানা কতৃক মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

১৭ আগষ্ট সোমবার বিকালে গুইমারা থানার (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার“ওবাইন। এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম।

র‍্যালীটি গুইমারা উপজেলা বিএনপি অফিস থেকে শুরু করে বাজারের বিশেষ সড়কগুলো প্রদক্ষীন শেষে গুইমারা বাজারে এসে শেষ হয়। এসময় স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা শতস্পূর্তভাবে র‍্যালী ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাই এই ছোবলের হাত থেকে বাচতে যু্বসমাজকেই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কারো কাছে কোনো তথ্য থাকলে সাথে সাথে থানায় তথ্য দেয়ার জন্য ও অনুরোধ করেন বক্তারা।