রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন বুধবার, পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনা দেশের প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারগুলোকে সরাসরি মাসিক আর্থিক সহায়তা ও খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড (Family Card) বিতরণ কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে সামনে রেখে  রামগড় উপজেলা পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আগামী ১৭ জুন বুধবার দুপুরে সদর ইউনিয়নের লামকু পাড়ায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,  মোঃ জসীম উদ্দিন, সভাপতি -রামগড় উপজেলা বিএনপি, মোঃ বাহার উদ্দিন, সভাপতি রামগড় পৌর বিএনপি, মোঃ সেফায়েত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক, রামগড় পৌর বিএনপি।

পরিদর্শনকালে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রমের অগ্রগতি, সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জানাযায়, ৪৫৬ পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 

উল্লেখ্য গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।  এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার (২,৫০০) টাকা সহায়তা পেয়ে থাকেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সাধারণত পরিবারের মা বা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হয় এবং নগদ টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় বলে জানা গেছে।