স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের উদ্যোগে দুল্লাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি বেঞ্চ ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতিটি স্কুলেই লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, সেনাসদস্য ও স্থানীয়দের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।