স্টাফ রিপোর্টার: মানবিক সংগঠন ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। ৭ সদস্যের কমিটি অনুমোদনের খবরে জেলাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। কমিটির ভাইস চেয়ারম্যান হলেন জাকিয়া জিনাত বিথী।
এছাড়াও কমিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি): মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি): সাহেদুল হোসেন সুমন, প্রোগ্রাম ডিরেক্টর (পিডি): এম. এস. পারভেজ, সহকারী প্রোগ্রাম ডিরেক্টর (এপিডি): বাঁশরী ওয়াদুদ এবং সম্মানিত সদস্য রাখা হয়েছে বিয়া বাঁশরী ওয়াদুদ-কে।
দীর্ঘ দিন ধরে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবিক এই সংগঠন ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি প্রকাশের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
এই সংগঠনের মাধ্যেমে কাজ করে যাচ্ছেন এমন এক ব্যক্তি আর.কে সুমন পাহাড়ের আলোকে জানান, এতদিন অনেক মানবিক কাজ করেছে এবং করে যাচ্ছে, আশা করি এই কার্যক্রম আরো অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থাকাই এই ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।
সদস্য ঘোষিত এই কমিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সাহেদুল হোসেন সুমন জানান, ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুমোদিত হলেও, সাংগঠনিক কার্যক্রমকে একটি সুসংগঠিত ও কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এতদিন ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংগঠনিক কাঠামো নির্ধারণ এবং সংশ্লিষ্ট সংস্থার রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার কাজে ব্যস্ত ছিল। প্রাথমিক সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হলো।
এই কমিটির নেতৃত্বে খুব শীঘ্রই খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা কমিটি এবং পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে ফাউন্ডেশনের মানবিক, সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।