স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলার অন্তর্গত ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইন্দ্রসিংপাড়া এলাকায় লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক মানুষ উপকৃত হয়েছে।
এমন দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত৷ অনেকেই অনেক শারীরিক সমস্যা নিয়ে জীবন যাপন করছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত।
এই বিষয়ে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে: ওয়াসির বলেন, “আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য এই দুর্গম এলাকার মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনহিতকর উদ্যোগ অব্যাহত থাকবে।”