কৃষি বিভাগের উদ্যোগে লক্ষ্মীছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় কৃষি বিভাগের উদ্যোগে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসের প্রোগ্রামের আয়োজন করে লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা, জনপতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক ও কৃষাণিরা অংশগ্রহণ করেন। কৃষক-কৃষানীরা ফিল্ড স্কুল থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। অংশগ্রহণকারীরা জানান, আধুনিক কৃষি পদ্ধতি, কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল শেখার ফলে তারা বাস্তব জীবনে উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাছির উদ্দীন চৌধুরী,উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি ওংকার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি । অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, মো: লোকমান,উপজেলা সমবায় অফিসার লক্ষীছড়ি, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকনা হাওলাদার, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন. সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তারা বলেন,  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের সংগঠিত করে কীটনাশকমুক্ত উৎপাদন বৃদ্ধি এবং সমবায় পদ্ধতির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য কার্যক্রম চালানোর পাশাপাশি কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে।