নবাগত পুলিশ সুপারের সঙ্গে খাগড়াছড়ির সাংবাদিকদের মতবিনিময়

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া তথ্য নির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

উত্তরে নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, আইনশৃঙ্খলার উন্নয়ন, জনসাধারণের নির্ভয়ে চলতে পারবেন বলে মন্তব্য করে বলেন, কোন বিষয়ে সমস্যা হলে আপনারা আমাকে ফোনে, লিখিত অথবা সরাসরি স্বাক্ষাৎকারে অভিযোগ তুলে ধরতে বলেন। এবং সমাধানের আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ মো. মিজানুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহাদাত হোসেন , খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল, যুগ্ম সম্পাদক সমির মল্লিক খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।