অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাটিরাঙ্গায় ব্রাক এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ২১এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের নিজস্ব সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা চলে ।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাক চট্টগ্রাম রিজিয়নাল সেলস ম্যানেজার মোঃ সোহেল সিকদার। তিনি কেন ব্রাকের বীজ কিনবে কৃষক সে বিষয়ে বিষদ আলোচনা করেন । এ সময় তিনি ব্রাকের উৎপাদনকৃত বিভিন্ন সবজির পরিচিতি ও চাষাবাদে কিভাবে কৃষক লাভবান হবেন সে সম্পর্কে ধারনা দেন । এ ছাড়াও ব্রাকের জৈব বালাইনাশক কি? এর ব্যবহার পদ্ধতি আমন্ত্রিত কৃষকদের সে বিষয়ে ধারনা প্রদান করেন চট্টগ্রাম থেকে আগত ম্যানেজার মোঃ সাহেল শিকদার । কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইউনুছ বলেছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কেমিকেলের বিষাক্ততা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।
ব্রাকের উদ্যোগে টেকসই কৃষি ও পরিবেশ রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার করতে হবে । এ বিষয়ে কৃষকদের সচেন থাকতে হবে দেশ ও দেশের মানুষের স্বাস্থ্যের কল্যানে । কর্মশালায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, টেরিটো সেলস অফিসার মোঃ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা বাজারের ব্রাকের ডিলার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। ব্রাক সিড বা বীজ উপাদন ও বিপনন ছাড়াও ব্রাক ঙসর্বমোট ২৭ টি প্রোগ্রাম নিয়ে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বলে জানা গেছে । ব্রাক আলু, ধান, ভুট্টা, সরিষা, সুর্য্যমুখী সহ সব ধরনের শাখ্-সবজী ও ফলমুল উৎপাদনের বীজ বিপনন করে থাকে । কর্মশালায় উপজেলা ও পৌর এলাকা হতে প্রায় ৪০ জন মডেল কৃষক সহ সর্বমোট ৫০ জন কৃষক স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেছেন।। আলোচনা শেষে কৃষকদের মাঝে সবজির বীজ, জৈব বালাইনাশক বিনামুল্যে বিতরন করা হয়েছে ।