লক্ষ্মীছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশু খাদ্য তৈরি ও পুষ্টি বিষয়ক উঠান বৈঠক

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ময়ূরখীল গুচ্ছগ্রামে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশু খাদ্য তৈরি ও পুষ্টি বিষয়ক উঠান বৈঠক অনরুষ্ঠিত হয়েছে।  ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৬- ২৩ মাস বয়ানী শিশুর মায়েদের নিয়ে শিশু খাদ্য তৈরী বান্নার কৌশল ও পুষ্টির বিষয়ে পরামর্শ দেয়া হয়।
উক্ত উঠোন বৈঠকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: সৌমির বিশ্বাস । মায়েদেরকে পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ র্বাতা প্রদান করেন কমিউনিটি নিউট্রিশন প্রমোটর মিস সুমনা চাকমা।
এছাড়া ও জাবারাং কল্যাণ সমিতি কর্তৃক শিশু র্নিণয়ের ওজন মাপা, উচ্চতা মাপার পদ্ধতি সমূহ: প্রর্দশন করা হয়। দুর্গম এলাকায় অপুষ্টি শিশুদেরও পুষ্টিগত অবস্থা উন্নয়নের জাবারাং কল্যাণ সমিতির র্কাযক্রম সন্তোষ প্রকাশ করেন। জাবারাং কল্যাণ সমিতির র্কাযক্রমে ভবিষ্যতে মা ও শিশুর পুষ্টিগত অবস্থার উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমিতির এই উদ্যোগের ফলে এলাকার শিশুদের পুষ্টির মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।