স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোনের উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০ ঘটিকা হতে এ প্রশিক্ষণ শুরু হয়।
জানা যায়, ২২ ফিল্ড রেজিঃ আটিঃ লক্ষীছড়ি জোন এর উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা দিতেই এ প্রশিক্ষণের উদ্দেশ্যে।
উল্লেখ্য লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনে ২ সপ্তাহব্যাপী পাহাড়ি ও বাঙালি (নারী) ১৫ জন প্রশিক্ষণাথীদের’কে গর্ভকালীন সময়ে, মায়েদের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসবের প্রস্তুতি, প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।