মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে এমপি ওয়াদুদ ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরী-মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।