স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা দুল্যাতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পৃুলিশ। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই ইউপি সদস্য সাধন কুমার চাকমা(৫১)। শুক্রবার বিকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, মৃত সাধন রঞ্জন চাকমা লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
থানা সূত্রে জানা যায়, সকালে দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা থানা পুলিশকে জানায়, সাধন রঞ্জনের নিখোঁজের বিষয়টি। পরে পুলিশ তার সন্ধানে নামে। বিকালে স্থানীয়রা ইউপি সদস্যের বাড়ির অদূরে একটি পাহাড়ে লাগোয়া গাছ থেকে সাধনের ঝুলন্ত লাশ দেখতে পান।
দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা পাহাড়ের আলোকে জানান, মৃত্যুটা রহস্যজনক মনে হলেও কোনো প্রকার সূত্র মিলানো যাচ্ছে না। পারিবারিক কলোহের কোনো ঘটনাও নেই। গ্রামে তেমন কোনো সত্রুতা কারো সাথে এমনটিও ভাবা যাচ্ছে না। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। নিখোঁজের অভিযোগ আগে থেকেই ছিলো পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধনের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।