খাগড়াছড়ি প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।
এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।
এবং খাগড়াছড়িতে স্থায়ী টিকাদান কেন্দ্র- ০৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র ও কমিউনিটি কেন্দ্র সহ সর্বমোট- ১৫১৯ টি কেন্দ্রে ৭৯,৪৩২ জন শিশুদের বিনা মূল্যে এমআর টিকা প্রদান করা হবে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো.জুবায়েদ, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আবদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম, সহ জেলা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।