স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আবারও মানবিকতার হাত বাড়িয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঐতিহ্যবাহী সাংগ্রাই ও বৈসাবি উৎসব উপলক্ষে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
১৭ এপ্রিল বৃহস্পতিবার রামগড় জোন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হয়।শিক্ষা সহায়তা নগদ অর্থ এবং অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া একটি পরিবারকে আর্থিক পুনর্বাসন সহায়তা করেন।স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে উৎসবকালীন আর্থিক অনুদান প্রদান করেন।
বিজিবি সূত্রে জানানো হয়, “সীমান্তের প্রহরী” হিসেবে দেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা তাদের অন্যতম লক্ষ্য। মাদক ও চোরাচালান প্রতিরোধের কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পার্বত্য অঞ্চলে উৎসবের এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের উদ্যোগ একটি উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়রা মনে করছেন, সামরিক বাহিনীর এমন জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের সাথে বিজিবির আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।