খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে শহস্রাধিক মানুষ আসেন।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত বলেন , দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের চিকিৎসা নিশ্চিতে সেনা বাহিনীর এ ধারা অব্যাহত থাকবে।