রামগড়ে সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতায় হাত বাড়ালেন ৪৩ বিজিবি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ‎‎পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আবারও মানবিকতার হাত বাড়িয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঐতিহ্যবাহী সাংগ্রাই ও বৈসাবি উৎসব উপলক্ষে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
‎‎

১৭ এপ্রিল ​বৃহস্পতিবার রামগড় জোন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হয়।শিক্ষা সহায়তা নগদ অর্থ এবং অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া একটি পরিবারকে আর্থিক পুনর্বাসন সহায়তা করেন।​স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে উৎসবকালীন আর্থিক অনুদান প্রদান করেন।

‎‎​বিজিবি সূত্রে জানানো হয়, “সীমান্তের প্রহরী” হিসেবে দেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা তাদের অন্যতম লক্ষ্য। মাদক ও চোরাচালান প্রতিরোধের কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎‎

​পার্বত্য অঞ্চলে উৎসবের এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের উদ্যোগ একটি উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়রা মনে করছেন, সামরিক বাহিনীর এমন জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের সাথে বিজিবির আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।