লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের জায়গা ধুরুং খালের ভাঙ্গনের কবলে, গাইডওয়াল নির্মাণ জরুরী

শেয়ার করুন

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব জায়গা ধুরুং খালের ভাঙ্গনের কবলে পড়েছে। ভ্ঙানরোধ করা না হলে অচিরেই প্রেসক্লাব ঝঁিকির মধ্যে পড়বে। এমতাবস্থায় গাইডওয়াল নির্মাণ জরুরী হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রেসক্ভাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন জানান, লক্ষ্মীছড়ি উপজেলার সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে প্রতিনিয়ত এখানকার সাংবাদিকরা সংবাদ প্রচার করে আসছে। লক্ষ্মীছড়ি ধুরুংখালের পাড়ে অবস্থিত এই প্রেসক্লাবের জায়গাটি রক্ষা করা জরুরী প্রয়োজন।

প্রেসক্লাব সংলগ্ন একটি গাইডওয়াল নির্মাণ করা হলে ভাঙ্গনের কবল থেকে প্রেসক্লাবটি রক্ষা পাবে। তাই লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের জায়গা ধুরুখালের ভাঙ্গনরোধে গাইডওয়াল নির্মাণের দাবি করেন তিনি।