বিএম.বাশার,গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টার সময় জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।
এ সভায় বক্তব্য রাখেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমীন, গুইমারা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা জামাতের আমির মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা প্রধান অতিথিকে সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অসচ্ছল রাস্তা, খালপাড়া বারের জন্য সাঁকো, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, নারীর ধর্ষণ ও নির্যাতন, বিদ্যুৎ ও নেটওয়ার্কের দুর্ভোগ, পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।