খাগড়াছড়ি প্রতিনিধি: গত ১০/০৬/২০২৬ইং তারিখ বিকাল অনুমান ১৪:৪৫ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর থানাধীন ০১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি বাজারের মেইন রোডের উপর সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে হাতে লগি-বৈঠা, দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে মিছিল করা হয়। বর্ণিত ঘটনায় খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০২, তারিখ- ১১ জুন ২০২৬, জি আর নং-৫৭, ধারা- ৬(২)/ ৭/৮/৯/১১/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ রুজু করা হয়। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ বর্ণিত মামলার আসামী গ্রেফতারে অভিযান শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ইং ১৩/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর থানা পুলিশ খাগড়াছড়ি সদর থানাধীন সিঙ্গিনালা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১। ছোটন বড়ুয়া (৩০), (সাধারণ সম্পাদক, ০১নং পৌর ওয়ার্ড যুবলীগ), পিতা- সুনীল বিকাশ বড়ুয়া প্রকাশ শিল্পী বড়ুয়া প্রকাশ তিলিপ বড়ুয়া, মাতা- মৃত মিনু বড়ুয়া, স্থায়ী সাং-পূর্ব বড়ুয়া পাড়া, প্লাস দীঘির পাড়, হাইদচকিয়া পাইন্দং, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, বর্তমান সাং-নারায়নখাইয়া, জেলা পরিষদের পিছনে, লাতু টিলা, লাতু মিয়া পাড়া, ০১নং পৌর ওয়ার্ড (একরামুল হকের বাড়ীর ভাড়াটিয়া), থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি, ২। মোঃ আব্দুল জলিল (২৮) (সভাপতি, ০১নং পৌর ওয়ার্ড যুবলীগ), পিতা- মোঃ আলী হোসেন, মাতা- মৃত জমিলা বেগম, সাং- জেলা পরিষদের পিছনে, লাতু টিলা, লাতু মিয়া পাড়া, ০১নং পৌর ওয়ার্ড, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা দ্বয় কে আটক করা হয়।
এছাড়াও ১২/০৬/২০২৬ইং তারিখ খাগড়াছড়ি সদর থানা পুলিশ মাটিরাঙ্গা থানা পুলিশের সহায়তায় মাটিরাঙ্গা থানাধীন তাইন্দং এলাকায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৩৮), (০৮নং আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য), পিতা- মৃত আনছার আলী, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং-আব্বাস সর্দার পাড়া, ০২নং ওয়ার্ড, ০৮নং আমতলী ইউপি, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা কে গ্রেফতার করেন এবং ইং ১৩/০৬/২০২৬ইং তারিখ মাটিরাঙ্গা থানাধীন আব্বাস সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ২। আব্দুল লতিফ মজুমদার (৬০), (সভাপতি, ০১নং তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগ), পিতা-মৃত আলতাফ আলী মজুমদার, সাং- আচালং, ০২নং ওয়ার্ড,তাইন্দং ইউনিয়ন, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা দ্বয় কে আটক করা হয়। আটককৃত আসামী ১। ছোটন বড়ুয়া (৩০), ২। মোঃ আব্দুল জলিল (২৮), ৩। মোঃ আনোয়ার হোসেন (৩৮), ৪। আব্দুল লতিফ মজুমদার (৬০) গণ কে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০২, তারিখ- ১১ জুন ২০২৬, জি আর নং-৫৭, ধারা- ৬(২)/ ৭/৮/৯/১১/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। এছাড়াও এজাহারনামীয় আসামী ১। ছোটন বড়ুয়া (৩০), ২। মোঃ আব্দুল জলিল (২৮) দ্বয় কে ১। খাগড়াছড়ি সদর থানার,এফআইআর নং-৩, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪, জি আর নং-৮৫,ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/ ৩২৫/৩০৭/৩৮৫/৪২৭/৪৪৭/ ৪৪৮/ ৪৩৬/৩৭৯/৩৮০/৫০৬/১১৪/ ৩৪ পেনাল কোড, ২। খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-১০, তারিখ- ১৬ সেপ্টে¤^র ২০২৪, জি আর নং-১০৫, ধারা-১৪৩/১৪৭/ ১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/১১৪/৩৪/৫০৬ পেনাল কোড মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।