খাগড়াছড়ি প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার লক্ষে খাগাড়ছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি, উপজেলা সংগঠন ও জেলা বিএনপি’র সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন দুপুরে মাটিরাঙ্গা রসুলপুরে আইডিএফ ইনোভেশন হাব এন্ড ইকো রিসোর্ট এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন, এম এন আবছার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন, মোশাররফ হোসেন, যুগ্ন সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী। এছাড়াও , বাদশা মিয়া, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, শাহেদুল হোসেন সুমন, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাহাদুর খান, সভাপতি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি। সঞ্চালনা করেন, বদিউল আলম বদি, সাধারণ সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।