রামগড়ে রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে বাঙালির হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকা দুই মহামানব- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর স্মরণে রংতুলি একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার ১৬ আগস্ট সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে পরিষদ মিলনায়তনে উক্ত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব কাজী শামীম। এসময় রংতুলি একাডেমি’র পরিচালক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, রামগড় উপজেলার এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, মহিলা ক্লাবের সম্মানিত সভাপতি ও ইউএনও মিসেস কাজী শামীম।

রংতুলি একাডেমি শিশু শিল্পী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মানে উত্তরীয় দিয়ে একে একে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। এতে আরো উপস্থিত ছিলেন, রংতুলি একাডেমি পরিবারের কোমলমতি শিক্ষার্থী- অভিভাবক, নৃত্য শিক্ষিকা মাধবী ত্রিপুরা ও বর্ষা ঘোষসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ।